সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ; চালক ও হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালে চলন্ত বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বাস চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টা থেকে রাত ৪ টা পর্যন্ত বাস চালক মো. লোকমান প্রকাশ তারেক ও হেলপার মো. হানিফসহ মিলে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর ভিকটিম কিশোরীকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

ভিকটিম কিশোরীর কাছ থেকে অভিযোগ পেয়ে আজ বুধবার ১৬ এপ্রিল বিকালে নগরীর মোহরা এলাকা থেকে চান্দগাঁও থানা পুলিশ বাস চালক মো. লোকমান প্রকাশ তারেক ও হেলপার মো. হানিফকে গ্রেপ্তার করেছে।
ঘটনায় জড়িত অপরজন অর্থাৎ বাস সুপার ভাইজার মো. মোবারক হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, ভিকটিম কিশোরীর বাড়ি কক্সবাজারে। তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে থাকা বোনের বাসায় আসছিলেন। গত মঙ্গলবার দুপুর আড়াইটায় তিনি উক্ত বাসে উঠেছিলেন। বাস যথাযময়ে নগরীতে প্রবেশ করলেও গ্রেপ্তারকৃতরা ও পলাতক আসামি কিশোরীকে বাস থেকে নামতে দেয় নি। তারা কিশোরীসহ বাসটিকে বহদ্দারহাট-কালুরঘাট সড়কে নিয়ে যান এবং দীর্ঘ ৯ ঘন্টারও বেশি সময় ধরে কিশোরীকে বাসে আটকে রাখা হয় এবং পালাক্রমে ধর্ষণ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাস চালক মো. লোকমান প্রকাশ তারেক জেলার সাতকানিয়ার উত্তর পুরান ঘর এলাকার মো. শামশুল ইসলামের ছেলে। আর মো. হানিফ লোহাগাড়া থানাধীন মাদবর পাড়ার হাফেজ আহাম্মদের ছেলে।

গ্রেপ্তারকৃত দুই ধর্ষক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে জানিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত দুজন জানিয়েছেন, সুপার ভাইজারসহ তারা মোট তিনজন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...