রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্ট বিএনপি

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে অসন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা এই আলোচনায় একেবারেই সন্তুষ্ট নই।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট তারিখ দেননি, শুধু বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান।

মির্জা ফখরুল বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।”

এ বিষয়ে বিএনপির পরবর্তী অবস্থান জানতে চাইলে তিনি জানান, দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে।

নির্বাচনের সময় প্রলম্বিত হচ্ছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “তিনি (প্রধান উপদেষ্টা) বলেননি যে ডিসেম্বরেই নির্বাচন হবে, আবার এটাও বলেননি যে হবে না। কিন্তু সময়সীমা জুন পর্যন্ত রেখেছেন। আমরা পরিষ্কারভাবে বলেছি— আমাদের জন্য সময়সীমা হলো ডিসেম্বর।”

বৈঠক শেষে আগেরবার বিএনপি আশ্বস্ত থাকলেও এবার সন্তুষ্ট না থাকার বিষয়ে তিনি বলেন, “একই প্রশ্নের ভিন্ন ব্যাখ্যা টানা ঠিক নয়। অনেক বিষয়েই আলোচনা হয়েছে, তবে নির্বাচনের বিষয়টি ছিল প্রধান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। বন্দরের তবে আরও অনেক কিছু করার...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...