মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিআরবিতে নাচে-গানে কবিতায় পুরাতন বছরকে বিদায়, নতুনের আহবান

নিজস্ব প্রতিবেদক

‘রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে’ — অশোক, পলাশের রূপে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এ চরণটি। বসন্তের শেষ প্রহরে বাংলা নববর্ষের আগমনী বার্তা পৌঁছে দেওয়াকে বৃক্ষজুড়ে ফুটে থাকা রাশি রাশি শিমুল-পলাশ কবে যে নিজেদের দায়িত্ব করে নিয়েছে তা আর জানার সাধ্য কার! বাংলা নববর্ষের সঙ্গে ফুলের সম্পর্ক অনেক পুরোনো। । ঋতুরাজ বসন্ত আসতেই ফুলে ফুলে ছেয়ে যায় চারপাশ; আর নতুন বছরের শুরুতেই বৈশাখ জুড়ে ফুলের মাতাল করা সুঘ্রাণ আরও উপভোগ্য হয়ে উঠে।

তেমনি বসন্তের শেষ বিকেলে সিআরবির শত বছরের শত শত বৃক্ষরাজির ছায়া সুশীতল পাতার ঝিরঝিরে হাওয়া আর বববিদায় ও বর্ষবরণ মঞ্চে নূপুরের রিনঝিন ছন্দের সুরে আনন্দ আর উচ্ছ্বাস।

নতুন বছরের আগমনে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায় নতুন রূপে। পৃথিবীর এমন রূপে পাখিরাও সুর তুলে মাতাল করে রাখে চারপাশ। কোকিলের কুহুকুহু সুর, দখিনা মৃদু বাতাস, শুকনো পাতার মর্মর ধ্বনি এবং গাছে গাছে সবুজ কচি পাতা সবই যেন গান গেয়ে যায় পুরনোকে বিদায় আর নতুনকে আহবানে।

চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলায় আজ রবিবারের (১৩ এপ্রিল) বিকেলটা ছিল এমনই। পুরনো বছরকে বিদায়ের শেষ প্রহরে প্রকৃতিতে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে বিদায়ী রঙ মেখেছে। সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে এবারও বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজনে ছিল নাচে-গানে, আবৃত্তি আর দলীয় পরিবেশনা।

বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানমালা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত । এই আয়োজনে অংশ নিয়েছে ৫৪টি সাংস্কৃতিক সংগঠন। কারো কণ্ঠে নতুনের আহবান, কারো কণ্ঠে ছায়ানটের সুর, কারো পায়ে রূপান্তরের নৃত্য, আবার কেউ কবিতার শব্দে তুলে ধরছেন বিদায়ী সময়ের কথা। নাচে-গানে কবিতায় পুরাতন বছরকে বিদায় জানাচ্ছেন সংস্কৃতিপ্রেমীরা।

সেলিম ভূঁইয়া ও আরিফা আফরিনের সঞ্চালনায় িসআরবিতে বর্ষবিদায়ের এই আয়োজনে অংশ নেয় নুপুর নিক্কন একাডেমী, নৃত্যরঙ একাডেমী, শহীদ মিলন সংগীত বিদ্যালয়, কায়াশ্রম, আরোহী সংঙ্গীত অঙ্গন, সুরঙ্গন বিদ্যাপীঠ, মিতালী সংঙ্গীত অঙ্গন, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, নৃত্যনন্দন একাডেমী, দেবাঞ্জলী সংঙ্গীতালয়, মাধুরী নৃত্যকলা একাডেমী, নৃত্যম একাডেমী, কৃত্তিকা নৃত্যালয়সহ চট্টগ্রামের খ্যাতনামা সংগঠনগুলো।

এদিকে, সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে— আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২ সালকে বরণ করা হবে সাড়ে ৭টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আয়োজনে। থাকবে গান, কবিতা, নৃত্য, এবং বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত হবে কাবাডি খেলা—যা এখনকার শহরজীবনে হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের প্রতীক। চট্টগ্রামের খ্যাতনামা সংগঠনগুলো তাদের পরিবেশনায় তুলে ধরবে নতুন বছরের প্রত্যাশা আর বেঁচে থাকার আনন্দ।

নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব আবৃত্তি শিল্পী সজল চৌধুরী বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসবের নানান ধর্মের-বর্ণের মানুষের মিলনমেলার রূপ নেয়। নববর্ষ দিনটা আমার কাছে পুরনো ক্লান্তি, কষ্ট, ভুল—সব পেছনে ফেলে নতুন করে বাঁচার একটা প্রতিজ্ঞা।’

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...