রবিবার, ২৬ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলায় ৯ জন আহত দুজনের অবস্থা আশংকাজনক

মো. আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের সৈয়দপুর এলাকায় দুর্বৃত্তের হামলায় ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের বিল্লে বাড়ির বাসিন্দা ছোটন কর্মকারের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে মধ্যে জিতু কর্মকার ও হৃদয় কর্মকারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশধারী ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল জিতু কর্মকারের বাড়ি ঘেরাও করে বাড়িতে ঢুকে পরিবারের সকলের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এই সময় তাকে বাঁচাতে তার ভাই হৃদয় কর্মকার ও তার মা রত্না কর্মকার আসলে তাদের উপরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকার ও কান্নার শব্দে শুনে এলেকায় বাসী ঘটনাস্থলে ছুটে আসেন।

আহত টুটুল কর্মকার বলেন, মুখোশধারী দুর্বৃত্তের একটি দল জিতুর পরিবারের উপর কেন যে হামলা চালিয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না।

এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন-শিখা কর্মকার, জিতু কর্মকার, হৃদয় কর্মকার, টিটু কর্মকার, রত্না কর্মকার, টুটুল কর্মকার,মিঠু কর্মকার, ইতি কর্মকার ও তুলসী কর্মকারসহ ৯ জন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আসলে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানিনা আমরা। তদন্তপূর্বক আমার আইনগত ব্যবস্থা নিব।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...