রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাতকানিয়ায় নকল জুস ও জেলি তৈরির কারখানার সন্ধান

অনলাইন ডেস্ক

সাতকানিয়ায় নকল জুস ও জেলি তৈরির কারখানার সন্ধান মিলেছে ভ্রাম্যমান অভিযানে।
আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পার্শ্বে একটি বাসায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ফারিস্তা করিম। এসময় একটি বাসার দুইটি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত পণ্য মজুদ জব্দ করা হয়।

এসব নকল পণ্য বিভিন্ন নামের মোড়ক লাগিয়ে সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারের পশ্চিম পাশে এই অভিযান চালানো হয়।

উক্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে কক্ষ দুটি হতে মালিহা ফ্রুটস, মালিহা ফ্রুটস খালি কোটা ১০০০ টি, মালিহা জেলি খালি কোটা ৫০০টি, মালিহা লেভের মেশিন ১ টি, মালিহা নিল মেশিন ১ টি, রুপচান লেভেল ৩০০ টি, ভেঞ্জার অরেঞ্জ লেভেল ২০০ টি, রং ৫০০ গ্রাম, পাউডার ১২ প্যাকেট, ৫ স্টার মশার কয়েল ২৫ প্যাকেট, ইগলু মশার কয়েল ২৩ প্যাকেট, সিয়াম চা পাতা ১২০ প্যাকেট, ফুচকা ২০০ প্যাকেট, কুয়াশা লিচি ৫০ টি জব্দ করা হয়।

অভিযানের সময় বাসার কক্ষ দুইটিতে বিভিন্ন নামের জুস, লিচি জাতীয় পণ্য ও কেমিক্যাল পাওয়া যায়। সংরক্ষিত পণ্যগুলা যাচাইক্রমে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনসহ মোড়কের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ অনুপস্থিত পান।

অভিযানে এ সকল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য পাওয়া কক্ষ দুটিতে রেখে কক্ষ দুটি সিলগালা করা হয়। এসকল পণ্য উৎপাদন ও সরবরাহকারীর তথ্য অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর সাতকানিয়াকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...