মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে বন্যহাতি হত্যা মামলার আসামিদের অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর জঙ্গল পাইরাংয়ে বন্যহাতি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সরওয়ার হোসেন ও জাফর আহমদকে আসামী করার প্রতিবাদে এবং মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ। 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বৈলছড়ি ইউপির হাবিবের দোকান সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বৈলছড়ির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, মোজাম্মেল হক সিকদার, ইউপি সদস্য আবদুল আলীম, রফিক আহমদ, হাসান আলী লেদু, আহমদ হোসাইন, রওশন আলী, সাহাব মিয়া, ফজল করিম, নুরুল কাদের, ছাত্রনেতা মো. আরিফ প্রমুখ।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাঁশখালীর জলদী পাইরাংয়ে যেই বন্যাহাতি হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরওয়ার হোসেন ও জাফর আহমদকে জড়ানো হয়েছে। সরওয়ার হোসেন সম্ভ্রান্ত পরিবারের সদস্য। যেদিন হাতি হত্যার ঘটনা ঘটেছে সেদিন তিনি ফটিকছড়ি মাইজভান্ডার দরবারে ছিলেন। কিন্তু তাকেও মামলায় ফাঁসানো হয়েছে। মূলত এই হাতি হত্যার সাথে বন বিভাগের বিট কর্মকর্তা শাহ আলমরাই জড়িত। তিনি নিজেকে বাঁচাতে সরওয়ার হোসেনকে ফাঁসিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্দোষ সরওয়ার হোসেন ও জাফর আহমদকে মামলা থেকে অব্যাহতি দিতে হবে। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে মামলা থেকে অব্যাহতি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বন বিভাগের অনেক অপকর্মের ফিরিস্তি জনতার কাছে আছে৷ মানুষকে হয়রানি করলে সেই অপকর্মের শ্বেতপত্রও প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, গত বুধবার উপজেলার জলদী রেঞ্জের পাইরাং মনুমার ঝিরি এলাকায় বন্যহাতি হত্যার শিকার হয়। হাতিটির দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে গেছে শিকারিরা। পরে বৃহস্পতিবার পাইরাং বিট কর্মকর্তা আলমগীর বাদী হয়ে সরওয়ার হোসেন ও জাফর আহমদকে এজাহারনামীয় করে ১৮জনকে অজ্ঞত আসামি করা হয়।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...