মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চড়া দামে এসএসসির প্রশ্ন বিক্রি, অবশেষে পুলিশের জালে ধরা যুবক

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী ও পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারায় চড়া দামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি এবং প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন একটি চক্র। আর শিক্ষার্থীরা ফাঁস হওয়া ওইসব প্রশ্ন কেনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে এমন সংবাদ পেয়ে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। একপর্যায়ে তারা কাজী আদিবের সন্ধান পায়। এরপর এনএসআইয়ের দল বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ প্রশ্নফাঁসে জড়িত ওই যুবককে আটক করে।’

শুক্রবার (১১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজী আদিব (২২) উপজেলার পুকুরিয়া ইউপির দক্ষিণ বরুমছড়া ১নং ওয়ার্ড এলাকার কাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। ওই যুবক চট্টগ্রাম নগরের এমইএস কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও এনএসআই সুত্রে জানা যায়, ‘কাজী আদিব নামে ওই যুবক এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অর্থের বিনিময়ে তা শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সে বিভিন্ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র সরবরাহ করে অসাধু উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করছিলেন। আটকের পর আদিবকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি এবং প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে কাজী আদিব নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় আদিবের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...