রবিবার, ২৬ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধী শাহানার ঘর

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুন্ড উপজেলার দুই নং বারৈয়ারঢালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব লালানগর গ্রামের ইব্রাহিমের বাড়ি প্রতিবন্ধী শাহনা আক্তার প্রকাশ শানুর একমাত্র ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

গত বুধবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। প্রায় ১০ বছর আগে শানুর বিবাহ বিচ্ছেদের পর বাবার বাড়িতে এসে বাবার দেওয়া জায়গার উপর ঘর বেঁধে দুই মেয়ে নিয়ে সংসার শুরু করেন। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারায় শানু।
খবর পেয়ে ছুটে আসেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। তিনি সরকারি কোষাগার থেকে ৬০০০ টাকা ৩০ কেজি চাউল ৬ পিস কম্বল ও পরবর্তীতে ঘর তৈরীর আশ্বাস দেন।

একই সময়ে খবর পেয়ে উপস্থিত হন ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি সভাপতি জাফর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম এবং স্থানীয় নেতৃবৃন্দ। তারা কেন্দ্রীয় বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী এফ সি পক্ষ থেকে কিছু সাহায্য তুলে দেন।

পরবর্তীতে ২ নং ইউনিয়ন জামাতের আমির মাওলানা মাহমুদুল হকের নেতৃত্বে শাহানুরের বাড়ি পরিদর্শন করে তাকে সহযোগিতার আশ্বস্ত করেন। এ ব্যাপারে শাহানা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...