রবিবার, ২৬ জুলাই ২০২৬

কোনো ব্যাংক থেকেই টাকা তুলে নেওয়ার কারণ নেই

কোনো ডিপোজিটর তার ডিপোজিট হারাবে না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

যদি কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাপোর্ট দেওয়ার পরও না দাঁড়াতে পারে তাহলে অবশ্যই ডিপোজিটরের স্বার্থ দেখতে হবে মন্তব্য করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগেও বলেছি, এখনও বলছি কোনো ডিপোজিটর তার ডিপোজিট হারাবে না। কোনো ডিপোজিটরই কোনো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কোনো কারণ নেই।
আপনারা থাকুন যেখানে আছেন সেখানেই। আপনাদের দেখার দায়িত্ব সরকারের।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যংকিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। দেশের সব ব্যাংকের অর্থপাচার রোধে নিয়োজিত কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নিতে আসেন গভর্নর।

গভর্নর বলেন, ব্যাংকে অতীতে অনিয়ম অনেক রকম হয়েছে। অবাক হওয়ার কিছু নাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ বিশালভাবে ঘুরে দাঁড়িয়েছে। এখানে ডিপোজিট গ্রোথ খুব ভালো। নতুন যে পর্ষদ দেওয়া হয়েছে তারা কাজ করছে। রেমিট্যান্স প্রবাহ তাদের বাড়া শুরু হয়েছে। আগে এক নম্বরে ছিল। সেটা তারা ধরে রাখতে পারেনি। এখন আবার আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, গ্রাহকদের কনফিডেন্স যদি থাকে কোনো চিন্তার বিষয় নেই।

তিনি বলেন, আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই কতিপয় ব্যাংক খুব ভালোভাবেই দাঁড়িয়ে গেছে। তাদের ভিত্তি শক্তিশালী। তাদের কোনো অসুবিধা ভবিষ্যতে আমি দেখছি না। তাদের মনিটরিং করছি। প্রতিমাসে তাদের সঙ্গে বসছি।

ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে গভর্নর বলেন, যদি কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে আমরা সেটা অবশ্যই আমলে নেব। দুদক যদি বলে অমুক কর্মকর্তার হিসাবে ৫০০ কোটি টাকা আছে তাহলে আমি বলবো ধরো। অমূলক তথ্যের ভিত্তিতে কাউকে চাকরিচ্যুত করা বা ওএসডি করে দেওয়ার পক্ষে আমি না। আমাকে কনক্রিট অ্যাভিডেন্স দিতে হবে। যদি সরকারি কর্তৃপক্ষ বলে, এই লোকটা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল এই তার প্রমাণ, আমরা তার বিরুদ্ধে মামলা দিচ্ছি, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। যার বিরুদ্ধে মামলা আছে তাকে কোনো বোর্ডে রাখা যাবে না, যদি মামলা জিতে আসে তখন আবার বোর্ডে থাকতে পারে। এটাই আমাদের পলিসি।

চট্টগ্রামে প্রশিক্ষণ কেন্দ্র করার সম্ভাব্যতা যাচাই করছেন জানিয়ে গভর্নর বলেন, বড় পরিসরে আন্তর্জাতিক মানের ব্যাংকিং প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই আমরা। যেখানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সবার আবাসনের ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপ-পরিচালক মো. জোবাইর হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন, বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মো. আনিসুর রহমান, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মো. সালাহ উদ্দীন, মো. আরিফুজ্জামন, মো. আশিকুর রহমান, স্বরুপ কুমার চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...