চট্টগ্রামের চন্দনাইশে ভাগ্নি সম্পর্কিত তরুণীকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক নাজিম উদ্দীনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর হত্যা , নানা-নানিকে কুপিয়ে জখম
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। তিনি গনমাধ্যমকে বলেন, চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসা পটিয়া সরকারি কলেছে পড়ুয়া ২০ বছর বয়সী ভাগ্নি সম্পর্কিত এক তরুণীকে ধর্ষণ করার পরে গলা টিপে হত্যা করে বাথরুম রেখে পালিয়ে যাওয়া সেই আলোচিত ঘটনার একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে আটক করা হয়েছে।
আটককৃত নাজিম উদ্দীন চন্দনাইশ-সাতকানিয়া আংশিক খাগরিয়া ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে। সে নিহত হওয়া তরুণীর মায়ের আপন খালাতো ভাই।
আর এইচ/
