রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে এসএসসির প্রথমদিনে বাংলা পরীক্ষায় ১১৭৩ জন অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বৃহস্পতিবার ১০ এপ্রিল প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র। তবে এদিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যা অনুপস্থিতির হার প্রায় শূন্য দশমিক ৯৪ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসির প্রথম দিনে অনুপস্থিতদের মধ্যে চট্টগ্রামের ৭৮৭ জন, কক্সবাজারে ১৯০, রাঙামাটিতে ৬১, খাগড়াছড়িতে ৮৫ ও বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী ছিল।

এদিকে, এ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থীর। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন। এরমধ্যে চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৮২৮ জন। কক্সবাজারের ৩১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৭৮ জন, রাঙামাটির ২১টি কেন্দ্রের ৬ হাজার ৯০ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ৩৮৭ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৩ হাজার ৮৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন। এছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...