রবিবার, ২৬ জুলাই ২০২৬

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চবিতে বিক্ষোভ

মোঃ সালাউদ্দিন সাকিব, চবি প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি কর্তৃক বর্বর আগ্রাসন ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে চবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।

সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আন্তর্জাতিক সংগঠনগুলো সব বিষয়ে সরব হলেও ফিলিস্তিন প্রসঙ্গে নীরব। ইসরায়েলি আগ্রাসন থামাতে হলে জ্ঞান-বিজ্ঞান ও মানবিকতায় শক্তিশালী হতে হবে। আর ইসরায়েলের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, এটি একটি ধারাবাহিক গণহত্যা। যারা শিশু ও নিরীহ মানুষ হত্যা করে, তারা মানবাধিকার লঙ্ঘন করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, বেলফোর ঘোষণার পর থেকে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চলছে। জাতিসংঘ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। ওআইসি কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তাদের সংগঠন রাখার কি দরকার?

সমাবেশে সংহতি জানিয়ে অধ্যাপক ড. সজিব ঘোষ বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। এই মানবতাবিরোধী ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হতে হবে। সরকারকে জাতিসংঘে এই হত্যাযজ্ঞ তুলে ধরতে হবে।

সমাবেশে বক্তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগানে গাজায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

বিক্ষোভ সমাবেশটি ড. শহিদুল হকের মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...