সোমবার, ২৫ মে ২০২৬

বাঁশখালীতে সিএনজি চুরি করতে গিয়ে চার যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামে সিএনজি অটোরিকশা চুরি করতে গিয়ে চার যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হালিমের বাপের বাড়ির উঠানে রাখা সিএনজি অটোরিকশাটি চুরি করতে গেলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শাহাদাত হোসেন (১৯), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আইশার বর বাড়ির মোজাহের মিয়ার ছেলে একরাম মিয়া (১৯), ৩ নম্বর ওয়ার্ডের মমতাজির বাপের বাড়ির মৃত আব্দুস শুক্কুরের ছেলে শাহাদাত হোসেন (২০) এবং ১ নম্বর ওয়ার্ডের শহিদের বাপের বাড়ির মো. করিম (১৯)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে চারজন যুবক একটি সিএনজি চুরি করে পালানোর চেষ্টা করলে সন্দেহ হলে তারা ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে চারজনকে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত চারজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজি চুরির জন্য এসেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনার পর এলাকায় চুরি ও নিরাপত্তা বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...