মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উখিয়ায় এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

সারাদেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হলেও উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড না পেয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি।

স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই বিদ্যালয়ের ১৩ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পেরে সড়ক অবরোধ করে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

এসময় এসএসসি পরীক্ষার্থীরা স্কুল ঘেরাও করেন এবং অ্যাডমিট কার্ড না পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড না আসায় ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে রেখেছে।

বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

তিনি জানান, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ নামে একটি প্রতিষ্ঠানের ১৩জন শিক্ষার্থী পরিক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে। স্কুলটির কতৃর্পক্ষ আমার সাথে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে তারা চট্টগ্রামে বোর্ডেও ফরম পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যাবস্থা নিব।

পরীক্ষায় অংশ গ্রহন করতে না পারা শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছিল। সকালে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। এখানে এসে দেখি স্কুল তালাবদ্ধ। প্রধান শিক্ষক ও শিক্ষকগণ পালাতক রয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...