মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে হাতি হত্যা করে দস্যুরা নিয়ে গেছে মূল্যবান দাঁত ও পা

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

বাঁশখালীতে বিশালাকার একটি হাতিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে হাতির মূল্যবান দাঁত নিয়ে গেছে দস্যুরা। শরীরের ক্ষত-বিক্ষত হাতিটি পঁচে ফুলে মোটা হয়ে পড়ে থাকার ৩দিন পর স্থানীয় বন বিভাগ গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে খবর পেলেও বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়না তদন্ত করেনি। ঘটনাস্থলে হাতিটি পড়ে আছে। 

পৃথিবীর বিশালকার স্থলচর প্রাণী এই হাতিকে নির্মমভাবে হত্যার ঘটনাস্থলটি হচ্ছে বন বিভাগের জলদী রেঞ্জের আওতাধীন বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী মনুরমার ঝিরি পাহাড়ি এলাকায়। ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে মাত্র ৪/৫ কিলোমিটার দূরে হলেও হাতিটিকে হত্যা করে মূল্যবান দাঁত নিয়ে যাবার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা কিংবা জিডি হয়নি।

মৃত হাতিটি দেখা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হাতিটির বিশালকার ২টি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মুখের ভিতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। ৪ পা’য়ের বিভিন্ন অংশেও ক্ষত চিহ্ন আছে। হাতিটি পঁচে ফুলে গন্ধ ছড়াচ্ছে।

এ বিষয়ে বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটি ময়না তদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...