মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অন্নপূর্ণা-১ জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

হিমালয়ের ভয়ংকর ও কঠিনতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের পর্বতারোহী ও চিকিৎসক ডা. বাবর আলী।

সোমবার ৭ এপ্রিল ভোরে তিনি ৮,০৯১ মিটার বা ২৬,৫৪৫ ফুট উচ্চতার এই শৃঙ্গ জয় করেন। ডা. বাবর আলীই হলেন প্রথম বাংলাদেশি যিনি এ চূড়ায় পা রাখলেন।

অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভার্টিকেল ড্রিমার্সের প্রেসিডেন্ট ফরহান জামান।

জানা গেছে, সোমবার ভোরে গাইড ফূর্বা অংগেল শেরপার সঙ্গে চূড়ায় পৌঁছান ডা. বাবর আলী। বাবরের এই সাফল্য শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের নয়, এটি বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি নতুন মাইলফলক।

ডা. বাবর আলী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন “ভার্টিক্যাল ড্রিমার্স”-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। এর আগেও তিনি ইতিহাস গড়েছেন।

২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে। ২০২২ সালে তিনি ছিলেন প্রথম বাঙালি, যিনি পর্বতারোহণের জগতে অন্যতম চ্যালেঞ্জিং চূড়া আমা দাবলাম জয় করেন।

সূত্র জানায়, অন্নপূর্ণা-১ বিশ্বের দশম উচ্চতম পর্বত, তবে মৃত্যুর হার বিবেচনায় এটি অন্যতম ভয়ংকর। এই পর্বতজয়ীদের মৃত্যুহার বর্তমানে প্রায় ১৪ শতাংশ। ২০১২ সাল পর্যন্ত এ হার ছিল ৩২ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চদের মধ্যে একটি। ২০২৫ সালের এপ্রিলে পর্যন্ত মাত্র ৫১৪ জন পর্বতারোহী এই পর্বত জয় করেছেন, আর প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ জন।

ভার্টিক্যাল ড্রিমার্স সূত্র জানিয়েছে, ভয়ংকর অন্নপূর্ণা-১ জয় করার চ্যালেঞ্জ নিয়ে গত ২৪ মার্চ বাবর আলী বাংলাদেশ থেকে পাড়ি জমান নেপালে। কাঠমান্ডু হয়ে পোখারায় পৌঁছে ২৮ মার্চ তিনি উঠেন অন্নপূর্ণা বেসক্যাম্পে। এরপর একদিন বিশ্রামের পর শুরু হয় ধাপে ধাপে অভিযাত্রা। ক্যাম্প-১ (৫২০০ মিটার), ক্যাম্প-২ (৫৭০০ মিটার) ও ক্যাম্প–৩ (৬৫০০ মিটার)। ক্যাম্প-৩ থেকেই ৬ এপ্রিল রাতে শুরু হয় তার ‘সামিট পুশ’। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড়ের মধ্যেও তিনি দমে যাননি। ৭ এপ্রিল ভোরে যখন বাবর আলী চূড়ায় পৌঁছান। তিনি বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন হিমালয়ের ভয়ঙ্করতম শৃঙ্গ অন্নপূর্ণা-১ এ।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বলেন, “বাবরের সাফল্য আমাদের পর্বতারোহণ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাঁর মতো পরিশ্রমী ও নিবেদিত অভিযাত্রী আমাদের জন্য অনুপ্রেরণা।”

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান বলেন, ‘গত বছর এভারেস্ট-লোৎসে সামিটের পর এবার অন্নপূর্ণা-১ শীর্ষে পৌছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে।

বাবর চট্টগ্রামের হাটহাজারি উপজেলার নজুমিয়া হাটের লেয়াকত আলী এবং লুৎফুন্নাহার বেগম এর দ্বিতীয় সন্তান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া...

আরও পড়ুন

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...