মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাঁশখালীতে যুবদলের মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার চাম্বল বাজার ব্রিজ হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দক্ষিণে ফুলকলি স্টেশনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মিছিলে চাম্বল ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমান স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের মা-বোন ও ভাইয়েরা রমজান মাসে না খেয়ে রোজা রেখেছেন, শিশুদের পর্যন্ত খাবার নেই। এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। এরা গাজাবাসীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে। ঘুমন্ত নারী শিশুদের হত্যা করেছে। আমাদেরকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, তাহলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তারা আরও বলেন, “যদি জাতিসংঘ এই গণহত্যা থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এর পরিণাম ভালো হবে না। মানবতার পক্ষেই আজ সবাইকে দাঁড়াতে হবে।’

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘বাঁশখালী উপজেলা যুবদল নেতা আহমদ নুর, চাম্বল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ নেজাম উদ্দীন, ছাত্রদল নেতা মুহাম্মদ আলমগীর, শ্রমিকদল নেতা মুহাম্মদ লেয়াকত আলী, চাম্বল স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শাহ আলম প্রমুখ।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...