মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে লবণের ন্যায্য মূল্যের দাবিতে এনসিপির মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

বাঁশখালীতে লবণের ন্যায্য মূল্য ও ব্যবসায়ী শ্রেণীর সিন্ডিকেটের কাছে জিম্মি করে লবণের ন্যায্য দাম থেকে কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ২’টায় বাঁশখালীর লবণচাষীদের আয়োজনে ও জাতীয় নাগরিক পার্টি (NCP)’র সহযোগিতায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি বলেন, ‘বাংলাদেশে লবণের মত রপ্তানিযোগ্য পণ্য আজ সিন্ডিকেটের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট লবণ চাষীদের ন্যায্য মূল্য না দিয়ে আমদানি করার পায়তারা করছে। লবণ চাষীদের উপর এই শোষণ বন্ধ করতে জনতাকে সাথে নিয়ে এনসিপি সকল সিন্ডিকেট রুখে দিবে।’

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন, ‘সিন্ডিকেট ভেঙে অতি দ্রুত লবণ চাষীদের ন্যায্য মূল্য দেওয়া না হয় তাহলে কক্সবাজার থেকে শুরু করে বাঁশখালীসহ সব জায়গায় লবণচাষীরা পাল্টা সিন্ডিকেট করবে, এক ফোটা লবণ বের হবে না। লবণ সংরক্ষণ করা যায়। বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টিই প্রথম লবণ চাষীদের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায্য মূল্য আদায় না করা পর্যন্ত এনসিপি কাজ করে যাবে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইনসাফভিত্তিক বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য চাই না, লবণ কোম্পানিগুলোর সিন্ডিকেট ভেঙে দিয়ে লবণের দাম বৃদ্ধি করতে হবে। আমাদের লবণচাষীরা ভালো নেই, তাঁদের ঘরে ঈদ আসে নাই। অবিলম্বে লবণের দাম বাড়িয়ে পুনরায় নির্ধারণ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুর রহমান বলেন, ’লবণ দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক ভাবে রাপ্তানি করে থাকে। কিন্তু যারা এই অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে তারা আজ দুর্বিষহ জীবন যাপন করছে। লবণ ব্যবসায়ীর সিন্ডিকেট ভেঙে দিলেই লবণ চাষীরা তাদের ন্যায্যতা ফিরে পাবে।

এ সময় মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বাঁশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরারুল করিম প্রমুখ।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...