শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে সাঙ্গু নদীতে পড়ে প্রাণ গেল যুবকের 

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

নিখোঁজের ১৩ ঘন্টা পর চন্দনাইশের শঙ্খ নদের দোহাজারী ব্রীজের নিচে ভেসে উঠেছে রোমান (২৩) নামে এক যুবকের লাশ। এসময় স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি নদীর তীরে নিয়ে আসে। খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

মারা যাওয়া রোমান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের ছেলে। সে কাজের সন্ধানে ৮/৯ মাস আগে দোহাজারী বার্মা কলোনী এলাকায় আসে। বর্তমানে সে তৌহিদ নামে এক মাঝির সাথে কংকর ভাঙ্গা কাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শঙ্খ ব্রীজের পার্শ্ববর্তী সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম কাঠগড় এলাকায় বার্মা কলোনীতে গত শনিবার রাতে জুয়া খেলা ও ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি হয়। রাত ১১ টা থেকে মারামারি শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত।

এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মারামারির ঘটনা দেখতে যায় রোমান।

স্থানীয়দের ধারণা রাত একটার সময় সে পরিস্থিতি বেগতিক দেঝে ঘটনাস্থল থেকে পালিয়ে আসার সময় শঙ্খ ব্রীজের উপর থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে তার মাঝি তৌহিদ চন্দনাইশ থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

অবশেষে আজ দুপুর আড়াইটার সময় তার লাশ দোহাজারী শঙ্খ ব্রীজের নিচে ভেসে উঠে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশের সুরত হাল রির্পোট তৈরী করে।

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...