মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে চুরির বিচার দেয়ায় যুবদল নেতার উপর হামলা 

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

বাঁশখালীতে বসতঘরে চুরি হওয়ার ঘটনায় বিচার দেয়ায় চাম্বল ইউনিয়ন যুবদল নেতার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 

শনিবার  বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব চাম্বল পুতুন্নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্থানীয় ৬ জনকে আসামি করে বাঁশখালী থানায় এজহার দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা মো. আব্দুর রহিম ও নুরুল কাদের।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘গত ২৭ রমজান নুরুল কাদেরের বসতঘর হতে ১ লক্ষ টাকা চুরি হয়। এরপর বিভিন্ন তথ্যের মাধ্যমে শিলকূপের মনছুর নামক একজনকে সন্দেহ করে স্থানীয়ভাবে বিচার দেয়া হয়। পরে এ ঘটনায় বিচারক ওই যুবককে টাকা ফেরত দেয়ার সময় বেঁধে দেন। এতে যুবক মনছুরের আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আব্দুর রহিম ও নুরুল কাদেরের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় সাথে থাকা মোবাইল- নগদ টাকা হাতিয়ে নেয়।’

ভুক্তভোগী যুবদল নেতা আব্দুর রহিম বলেন, ‘দুপুরের পর আমি ও নুরুল কাদের হাঁটতে বের হয়। এসময় পিছন থেকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় আসামিরা। স্থানীয় লোকজনকে উদ্ধার না করলে আমাদের ওখানেই মৃত্যু হতো। আমরা বর্তমানে জীবন সংকটে রয়েছি। আসামিরা যে কোন সময় হামলা চালাতে পারে। এ ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...