মঙ্গলবার, ২৬ মে ২০২৬

আগাছানাশক বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিল ভাই

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

বাঁশখালীতে পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বোনের ২ কানি (৮০ শতক) জমির ধান ক্ষেত ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। 

শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৬নং ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বোন ছাবেকুন্নাহার।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ শতক জায়গায় যৌথভাবে দুই বছর ধরে ধান চাষ করে চার বোন। ধান পাকা হয়ে উঠলে ভাই তা নিজের বলে দাবি করে। পরে বোনরা বাধা দিলে ক্ষীপ্ত হয়ে রাতের আধারে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে ধান পুড়িয়ে দেয় আমির হোছাইন ও তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।’

এ বিষয়ে ভুক্তভোগী ছাবেকুন্নাহার বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে ১৬৮ শতক জায়গায় পায়। আমার ভাই তা দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিলেন। পরে আমরা সালিশ এবং আদালতের ৮০ শতক জায়গায় উদ্ধার করি। পরে সেই সব জায়গায় আমরা ধান চাষ করিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ঘাস মারা বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দেয়। আমরা অসহায় চার বোন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...