রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য অভিশাপ। যার ফলে যুব ও কিশোর সমাজ ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে। সেক্ষেত্রে এ অভিশাপ থেকে মুক্ত হতে প্রশাসন ও পুলিশের পাশাপাশি সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিটি ইউনিয়নে অপরাধ নির্মূলে প্রতিরোধ কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে গরিবারঝিল ও ছোট ঢেমশার যুব সমাজের এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। 

তিনি আজ (বুধবার) সন্ধ্যায় সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের গরিবারঝিল ও ছোট ঢেমশা যুব সমাজের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যুব সমাজ বিনির্মাণে আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো.ইব্রাহিম চৌধুরী বলেছেন, বিগত কয়েক মাসের মধ্যে সাতকানিয়ায় কয়েকটি স্থানে মব সৃষ্টির মাধ্যমে ডাবল মার্ডার ও গুরুতর আহত করার পাশাপাশি বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে। দলবদ্ধ হয়ে গ্যাং সৃষ্টির মাধ্যমে মাদক বিক্রি ও সেবন, জায়গা দখল ও  চাঁদাবাজিসহ  নানা ধরনের অপরাধ সাতকানিয়ায় সংঘটিত হচ্ছে। যা সাধারণ নিরীহ জনগণ কোনভাবেই মেনে নিতে পারছে না। এসব খারাপ কর্মকাণ্ড বন্ধ করতে সামাজিক সচেতনতার বিকল্প নাই। আর উপজেলা ও থানা প্রশাসন রাত-দিন অভিযান পরিচালনা করেও কৃষিজমি টপসয়েল কাঁটা বন্ধ করতে পারছে না। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহায়তায় পাশাপাশি দুর্বৃত্তদের প্রতিরোধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান বক্তা ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতি ও সমাজসেবক গোলাম কিবরিয়া শিমুল, মাওলানা ফৌজুল কবির ও চট্টগ্রাম নগরীর তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

শিশু অধিকার ও সমাজকর্মী মুহাম্মদ এমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজসেবক আব্দুর রহমান, তরুণ রাজনীতিবিদ  মাওলানা আনোয়ারুল হক জিহাদী, গরিবারঝিল লায়লা মসউদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, তরুণ রাজনীতিবিদ মাওলানা রিদুয়ানুল করিম ও সমাজ সেবক মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...