শনিবার, ২ মে ২০২৬

ইমোতে প্রেম, সেই প্রেমে সন্দেহ, কথিত প্রেমিকের হাতে নারী খুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসিদীঘি এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিল পোশাক শ্রমিক টুম্পা ও ইব্রাহিম। ইমোতে তাদের পরিচয় এরপর প্রেম। ৪ বছরের এক সন্তানসহ গ্রাম থেকে চট্টগ্রাম চলে আসেন ওই তরুণী। বিয়ে ছাড়াই ওই যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে করতে থাকেন ‘সংসার’।

কিন্তু কিছুদিনের মধ্যে সেই প্রেমে সন্দেহ থেকে শুরু হলে শুরু হয় টানাপোড়েন। এরমধ্যে ঝগড়ার এক পর্যায়ে একদিন রাতে ঘুমন্ত অবস্থায় গলায় রশি প্যাঁচিয়ে টুম্পাকে শ্বাসরোধে করে হত্যার পর পালিয়ে যান ইব্রাহিম।

চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসিদীঘি এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করে সেই কথিত প্রেমিককে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৬ মার্চ রাতে পেলাগাজীর বাড়ি আলী সওদাগরের বিল্ডিংয়ের নিচতলার তালাবদ্ধ ৩ নম্বর কক্ষে পাওয়া যায় টুম্পা আক্তার (২২) এর মরদেহ। তার পিতার নাম লিয়াকত আলী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কালামুরিয়ায়।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলেন সিএমপি’র ডিবি (বন্দর-পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী এক দোকানের ক্যাশমেমোতে পাওয়া মোবাইল নম্বর থেকে খুনের ঘটনার রহস্যের জট খুলতে শুরু করে।

পুলিশ জানায়, টুম্পার পূর্বের সংসারে ৪ বছর বয়সী মাহিম নামের এক ছেলে সন্তান রয়েছে। গত দুই বছর যাবৎ সিইপিজেডে প্যাসিফিক জিন্স কারখানায় কর্মরত থাকার সুবাদে কলসীদিঘি এলাকায় ভাড়া বাসায় ইব্রাহিম হাওলাদারের সাথে বসবাস করে আসছিল স্বামী-স্ত্রী পরিচয়ে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন রাতে টুম্পাকে হত্যার পর বাসা বাহির থেকে তালাবদ্ধ করে তার ছেলেকে পার্শ্ববর্তী একটি বাসার সামনে রেখে কৌশলে পালিয়ে যায় ইব্রাহিম। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ব্যক্তি চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করেছে। বাগেরহাটগামী রয়েল পরিবহনের বাসের যাত্রী সন্দিগ্ধ ব্যক্তি ইব্রাহিম হাওলাদারকে (২৪) ঢাকার পোস্তগোলা ব্রিজের ওপর থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টুম্পাকে হত্যার কথা স্বীকার করে।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, বাড়ির মালিকের কাছে ভাড়াটিয়ার তথ্য না থাকায় এবং পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তথ্য দিতে না পারায় মরদেহের পরিচয় জানতে ছায়াতদন্ত শুরু করে ডিবি (বন্দর-পশ্চিম) টিম। তদন্তে ভিকটিম একজন গার্মেন্ট কর্মী বলে জানা যায়। এরপর অনুসন্ধান ও অভিযান চালিয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...