শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাত্র একটি ভিডিও চার ঘণ্টার মধ্যে মা-মেয়ের মিলন ঘটিয়ে দিল

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

প্রায় আড়াই বছর আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যায় ১৮ বছরের ফারজানা নামে এক কিশোরী। হারানোর এক সপ্তাহ পর নারায়নগঞ্জের ড্রেন থেকে একজন নারীর বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। তখন ফারজানার মা তাসলিম এই লাশটি তার মেয়ের মনে করে দাফন করেন। তারপরও মায়ের মন মানে না; সব সময় মেয়ের জন্য চারিদিকে খোঁজ খবর নিতেন।

কিন্তু বিপত্তি বাধে তখনই যখন দাফনের আড়াই বছর পর এই ঈদে ফারজানা ফিরলো মায়ের কাছে। এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে নগর ডিবি পুলিশের বন্দর-পশ্চিম জোনের উপ-পরিদর্শক মো. রবিউল ইসলামের ফেসবুকে শেয়ার করা ভিডিওর সূত্র ধরে।

মো. রবিউল ইসলাম কয়েকদিন আগে মানবিক শওকতের বেওয়ারিশ ফাউন্ডেশনে গেলে সেখানে ফারজানাকে দেখে-মানবিক শওকতের কাছে ফারজানার ব্যাপারে জানতে চান। এসময় ফারজানার কাছে রবিউল ইসলাম তার পরিবার সম্পর্কে জানতে চাইলে সে তখন তার মা ও ভাইয়ের নামগুলো বলতে পারছিলো। মূলত সে মানসিকভাবে অসুস্থ ছিল।

তখন ডিবি পুলিশ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ফারজানার একটি ভিডিও ধারন করে তার নিহের ফেসবুক পেইজে শেয়ার করে। ভিডিওটি শেয়ার করার ঘন্টা খানেকের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি আপলোড করার চার ঘণ্টার মধ্যে ফারজানার মা তাসলিমা বেগমের চোখে পড়ে। তাসলিমা বেগম যেই বাসায় ভাড়া থাকতো সেই ভবন মালিকের স্ত্রীর ভিডিওটি দেখে ফারজানার মা তাসলিমা বেগমকে দেখালে তাসলিমা বেগম তার মেয়েকে চেনে ফেলে।

সেই সূত্র ধরে ফারজানার মা ডিবির রবিউল ইসলামের সাথে যোগাযোগ করেন। গত ২৭ মার্চ ফারজানার মা চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মানবিক শওকতের বেওয়ারিশ ফাউন্ডেশনের অফিসে নিয়ে গিয়ে মা মেয়ের মুখোমুখি করে দেন। সেখান থেকে মেয়ে ফারজানাকে নিয়ে যান তাসলিমা বেগম।

এই ব্যাপারে মানবিক শওকতের বেওয়ারিশ ফাউন্ডেশনের ম্যানেজার সাইদুল ইসলাম তৈয়ব বলেন, গত দ্বিতীয় রমজানে সাতকানিয়া ঠাকুরদিঘির পাড় এলাকার ব্যবসায়ীরা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ফারজানাকে পেয়ে আমাদের এখানে (মানবিক শওকতের বেওয়ারিশ ফাউন্ডেশনে) নিয়ে আসেন। তখন মেয়েটির প্রচুর রক্তক্ষণ হচ্ছিল। তার সদ্য শিশু সন্তান হয়েছে বলে ফারজানা আমাদেরকে জানিয়েছিলেন। তার শিশুটি কারা নিয়ে গেছে তখন সে বলতে পারেনি। আমরা তাকে দ্রুত ডাক্তার দেখিয়ে ক্রমশ সুস্থ করে তুলি।

আমাদের এখানে ডিবির রবিউল ইসলাম ভাই নিয়মিত আসেন। এখানে যারা আছেন তাদের উপর এই ধরনের ভিডিও ধারন করে তাদের পরিবার পরিজনকে ফিরে পেতে সহযোগিতা করেন। গত কয়েকদিন আগে এখানে এসে তিনি ফারজানা দেখে তার সম্পর্কে জানতে পেরে তার উপর একটি ভিডিও ধারনে করেন। ভিডিওতে ফারজানা এবার মায়ের সাথে ঈদ করতে চায়’ জানালে; তিনি তার ফেসবুক বন্ধুদের শেয়ার করে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

মানবিক শওকতের বেওয়ারিশ ফাউন্ডেশনের ম্যানেজার সাইদুল ইসলাম তৈয়ব বলেন, ফারজানা তাদেরকে জানায়, তাকে এক ছেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে চট্টগ্রামের সাতকানিয়া নিয়ে আসে। সেখানে তার একটা বাচ্চাও হয়। বাচ্চাটা তারা রেখে দিয়ে তাকে তাড়িয়ে দেয়। ফারজানার মা আমাদেরকে জানিয়েছেন ফারাজানা যখন হারিয়ে যায় তখন তার বয়স ছিল ১৮ বছর। এখন তার বয়স ২০ বছরের চেয়ে সামান্য বেশি।
দীর্ঘ দিন পর মায়ের সাথে বাড়ি ফিরে গেছেন ফারজানা। কিন্তু ফারজানার মত এমন নাম পরিচয়হীন অনেকে আছেন এই বেওয়ারিশ হাসপাতালে তাদের অনুসন্ধানে সবার এগিয়ে আশার আহবান কর্তৃপক্ষের।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...