চট্টগ্রামের চকবাজার থানার চট্টেশ্বরী সড়ক এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোটা নগরীর মানুষ যে সময় ইফতার সামনে নিয়ে ব্যস্ত । ঠিক সেই মুহূর্তে ঝটিকা মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। । মাত্র ৩৩ সেকেন্ডেই সটকে পড়েন নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি সিজিএস গ্রামার স্কুলের সড়কে প্রদক্ষিণ শেষে চলে যান তারা।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
প্রসঙ্গত, সবশেষ গত ৩০ জানুয়ারি নগরের জিইসি এলাকায় মিছিলসহ এ পর্যন্ত পাঁচ দফায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করলেও শীর্ষ নেতারা অধরা রয়েছেন।
ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আর এইচ/
