শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের দুই পাহাড়ে আগুন 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস সংলগ্ন পাহাড়ে ও লালখানবাজার এলাকার টাংকির পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও টাংকির পাহাড়ে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার রাত নয়টার দিকে লালখানবাজার এলাকার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

লালখান বাজার এলাকার বাসিন্দা নুরুজ্জামান খান বলেন, টাংকির পাহাড়ে রয়েছে ঘনবসতি। সেখানে বেশ কয়েকটি বেড়ার ও সেমিপাকা ঘর রয়েছে। কোনো একটা ঘরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দিগ্‌বিদিক ছুটতে থাকেন স্থানীয় লোকজন। তবে কয়টি ঘর পুড়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার রাত নয়টার দিকে লালখান বাজারের পাহাড়ে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন নেভাতে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত কেউ এতে হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহত নেই।

এর আগে আজ সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসের পেছনে পাহাড়ে আগুন লাগে। প্রধান ছাত্রাবাস লাগোয়া এই আগুন দেখে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাহাড়ের গাছপালা ও ঝরে পড়া পাতায় এই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি গাড়ি আগুন নেভাতে অংশ নেয়।

চন্দনপুরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নুরুল হুদা জানান, মরা পাতা ও গাছে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটজাতীয় কিছু থেকে এটা হতে পারে। আগুন ছাত্রাবাস পর্যন্ত আসতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে আজ বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কেইপিজেডের ভেতরে দেয়াঙ পাহাড়ের একটি টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বিকেল পাঁচটার সময় আগুন লাগে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...