রবিবার, ৩ মে ২০২৬

চট্টগ্রামে ব্যাংকার স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় এক ব্যাংক কর্মকর্তার স্বামী হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী রোমানা ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২২ মার্চ সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাটে জাফর আলী চৌধুরী (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তা হত্যার শিকার হন।
হত্যাকাণ্ডের পরপরই চান্দগাঁও থানা পুলিশ তদন্ত শুরু করে এবং এক দিনের মধ্যেই প্রধান আসামি স্ত্রী রোমানা ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জাফর আলীর পরিবারের দাবি—পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিত হত্যা করা হয়েছে। পুলিশকে খবর দেওয়ার আগেই লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোমানা ইসলামকে একমাত্র আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে নগরের চান্দগাঁও থানায় নিহত জাফর আলী চৌধুরীর ছোট ভাই মো. আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিহত জাফর আলী চৌধুরী ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার উত্তর ইদিলপুর এলাকার জানে আলম চৌধুরীর ছেলে। তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও মামলার আসামি রোমানা ইসলাম নগরের কোতোয়ালী থানার জেলরোড এলাকার মো. ফয়জুল ইসলামের কন্যা।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, “গত ২২ মার্চ সন্ধ্যা ৬টা ১০ থেকে ৬ টা ৫৫-এর মধ্যে যে কোনো সময় চান্দগাঁও আবাসিক এলাকার বি-বক ব্লকের ৯ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম মোঃ জাফর আলী চৌধুরী ওই ফ্ল্যাটে বসবাস করতেন। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে, স্ত্রী রোমানা ইসলাম ছাড়াও আরও অজ্ঞাতনামা ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনার দিন সন্ধ্যায় নিহতের প্রতিবেশীরা চিৎকার শুনে সন্দেহ প্রকাশ করেন। পরে পুলিশের কাছে খবর গেলে ঘটনাস্থলে গিয়ে জাফর আলী চৌধুরীর নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

এই হত্যাকাণ্ডের ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়েরের পরপরই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে চান্দগাঁও আবাসিক এলাকা থেকেই ২৩ মার্চ ভোর ৩ টা ৪০ মিনিটে রোমানা ইসলামকে গ্রেফতার করে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, রোমানা ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য সম্ভাব্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...