শনিবার, ২৫ জুলাই ২০২৬

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার প্রবাসী নুরুল আবছারের পুত্র মোঃ আবেদ (১৩) পুকুরে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেছে এবং একই সময় তার অপর যমজ ভাই মুহাম্মদকে (১৩) সহপাঠীরা জীবিত উদ্ধার করেছে।

২১ মার্চ দুপুর আনুমানিক ৩ টায় উক্ত ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল।

তিনি জানান, আবেদ ও মুহাম্মদ তারা স্বজনদের সাথে চট্টগ্রাম শহরে বসবাস করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তারা যমজ ভাই। আবেদ বর্তমানে শহরের একটি মাদরাসায় অধ্যয়নরত। ঘটনার দিন সকালে তারা দাদা রশিদ আহমদ সওদাগরের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। আসার পর উল্লেখিত সময়ে পাড়ার সহপাঠীদের সাথে পাশ্ববর্তী সিকদার দিঘীতে গোসল করতে যায়। ওই সময় এক পর্যায়ে আবেদ ও তার যমজ ভাই মুহাম্মদ পানিতে ডুবে যাওয়ার সময় সহপাঠীরা দ্রুত মুহাম্মদকে জীবিত উদ্ধার করতে পারলেও আবেদকে জীবিত উদ্ধার করতে পারেনি। পরে মূমূর্ষূ অবস্থায় আবেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা শিশু আবেদ’র মরদেহটি বাড়িতে নিয়ে আসেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...