সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চুরি হওয়া স্বর্ণসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে চুরি করা স্বর্ণসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে নগরীর কদমতলী রওশন মসজিদ গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- গৃহকর্মী জাহেদা বেগম (৩০) ও তাঁর স্বামী নুরুল আলম (৩২)। জাহেদা বেগম সুবর্ণা আবাসিক এলাকার সামারা ভবনের ৪র্থ তলার স্বর্ণালঙ্কার চুরি হওয়া শাহানাজ বেগমের বাসায় কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, শাহানাজ বেগমের বাসার থেকে লকার থেকে হারিয়ে যাওয়া একটি পুরোনো চাবি দিয়ে ১৫ লাখ টাকার ১২৩ গ্রাম স্বর্ণ চুরি করে গৃহকর্মী জাহেদা বেগম। চুরির কাজে তার স্বামী নুরুল আলম তাকে সহযোগিতা করে। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি স্বর্ণের গলার হারের ভাঙ্গা অংশ, ১ জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ১টি কালো ও নীল রংয়ের বেঙ্গলের নতুন ৭ ড্রয়ার বিশিষ্ট ওয়ারড্রপ, ১টি গাঢ় আকাশি ও বেগুনি রংয়ের টিনের কিচেন রেক, ১৫টি বিভিন্ন সাইজের এ্যালুমিনিয়ামের নতুন হাড়ি-পাতিল ও ঢাকনা, ৩ সেট নতুন থ্রি-পিস এবং স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় জড়িত ভুক্তভোগীর বাসার গৃহকর্মী ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...