বুধবার, ১০ জুন ২০২৬

ডায়াবেটিক হাসপাতালে তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুইপক্ষের মারামারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের খুলশি জাকির হোসেন সড়কে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পক্ষ অভিযোগ তোলে-হাসপাতালের কিছু কর্মচারী নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে একপক্ষ অপর পক্ষকে হুমকি-ধামকিও দেয়। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ ও ছবি তোলার চেষ্টা করলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয়।

পরে হাসপাতালের ভেতরের গেটে তালা দিয়ে উভয় পক্ষকে আলাদা করে দেওয়া হয়। খুলশী থানার উপ-পরিদর্শক মো. হাফিজুল ইসলাম জানান, ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। এই লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন নথি ও অনিয়ম দুর্নীতির কাগজপত্র সংগ্রহের কথা রয়েছে। গত রোববার কমিটির হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখার কথা থাকলেও স্বাস্থ্য উপদেষ্টার চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি থাকায় তা পরিবর্তন করা হয়। সোমবার কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে সভাপতি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে সদস্যসচিব এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...