শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি:

লোহাগাড়ায় ইউএনও’র অভিযানে ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ মার্চ সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড ,দরবেশহাট বাজার ও থানা রাস্তার মাথায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইনামুল হাছান। অভিযানে সাতকানিয়া স্টোরের শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা, রিয়াদ স্টোরের মো: জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা,আর এস স্টোরের আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা,সাথি স্টোরের মোহাম্মদ ইসলামকে ২ হাজার টাকা, হাবিব মেডিকোর জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা,আর বি পোল্ট্রির আবুল কালামকে ১০ হাজার টাকা, নিউ চমক স্টোরের খানে আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে ইউএনও মোঃ ইনামুল হাছান বলেন পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড , দরবেশহাট বাজার ও থানা রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পন্যের মুল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে ৭ দোকানিকে পৃথক সাতটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

আরও পড়ুন

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে...