মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে ৮ পর্যটককে অপহরণের ঘটনায় নারীসহ গ্রেফতার ৪

অভি বড়ুয়া, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় একনারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে বাসিন্দা মোঃ খলিলুর রহমান ৮ বন্ধু মিলে সাজেক ঘুরার উদ্দেশ্যে ২রা মার্চ খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হয়। ৩রা মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।

সকাল সাড়ে দশ টায় দীঘিনালার নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে তাদেরকে একটি আমবাগানের নিয়ে যায় গাড়ি উল্লিখিত ঘটনাস্থলে পথরোধ করে মাহিন্দ্র গাড়ি হতে নামতে বলে।

ওসি আরো বলেন, এসময় তাদের সারা রাত আটকে রেখে বিশ লক্ষ টাকা মুক্তিপণ চায় পরে বিভিন্ন একাউন্টে ৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকাসহ মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। বিষয়টি রোববার রাতে খবর পেয়ে অভিযান শুরু করি।

অপহারণের শিকার পর্যটকদের তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল, সুফিয়া বেগমকে বিভিন্ন জায়গায় থেকে একটি দেশীয় দা সহ আটক করা হয় বলে জানান ওসি।

এই ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণের শিকার মোঃ খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায় গ্রেফতারকৃতরা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আজ সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...