রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সংকট তৈরি করতে মজুদ : ডিলারের গুদামে মিললো সাড়ে ৬হাজার লিটার তেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে এম এম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের গুদামে মিলেছে মজুদ করে রাখা প্রায় ৬ হাজার ৭শ’ লিটার সয়াবিন তেল।

সোমবার (১০ মার্চ) সকালে চান্দগাঁও এর খতিবের হাট মসজিদ গলিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটিকে বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টির অপরাধে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে ৪২৩ কার্টুন সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কাটুন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭শ’ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি.কে গ্রুপের ডিলার। প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানতিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুদকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে, নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া (Al Raya) নামের একটি সুপার শপকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচু‌র, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য ছিল। এছাড়াও, প্রতিষ্ঠানটি সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করেছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান,  অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...