চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অগ্নিকান্ডে ৬ টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি টিম দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৯ মার্চ) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীর জানান,রঞ্জন।পালের এসএম স্টোর ৫০লাখ, খাস্তগীর ৪ লাখ, আলী আকবর ৩ লাখ, নাসির, মোস্তফা ও রশিদ ৩ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ওয়ার ইন্সপেক্টর কামরুল হাসান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে বলেন চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
আর এইচ/
