বুধবার, ২৬ আগস্ট ২০২৬

যৌথ তেল শোধনাগারে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম নিউজ:

যৌথভাবে বাংলাদেশে একটি অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার ( ৯ মার্চ) ঢাকার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা ও কুয়েতের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

সেখানে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণ-এই খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উৎসাহিত করেন।

“কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য খাত অত্যন্ত সম্ভাবনাময়। বৈশ্বিক হালাল খাদ্যের বাজার বিশাল এবং আমি আশা করি তরুণদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হবে,” বলেন ইউনূস।

তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এ ক্ষেত্রে ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনকেও তাদের জন্য সুযোগ হিসেবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “সম্মেলনের সময় কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে।”

রাষ্ট্রদূত হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ও কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

তিনি বলেন, “আমরা একসাথে কাজ করার জন্য উন্মুখ।”

উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা কুয়েতে কর্মরত বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কাজের পরিবেশ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার কথাও তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেনও তিনি।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। আমরা বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...