মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানের রাস্তাগুলো জিকজাক হওয়ায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে হবে- জেলা পুলিশ সুপার 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর কে সামনে রেখে করনীয় সম্পর্কে জেলার পরিবহন মালিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করছেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার।

এসময় তিনি  বান্দরবানের রাস্তাগুলো জিকজাক হওয়ায়,রাস্তায় চলাচলকারী গাড়ি এবং জেলায় আগত পর্যটকদের গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে আহ্বান জানান।

বুধবার (৫ই মার্চ) বান্দরবা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার সড়কে যেন যানজট সৃষ্টি না হয়, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, অতিরিক্ত ভাড়া আদায় না করা, ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এসব নিয়ন্ত্রণে জেল পুলিশের পেট্রোল ডিউটি এবং মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে বলে জানান।সড়কে চলাচলকারী প্রত্যেক চালকের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা সহ জেলায় আগত পর্যটকদের কোনরূপ  হয়রানীর শিকার যাতে না হয় সে দিকে সকলকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন।এছাড়া জেলা পুলিশের পক্ষ হতে ড্রাইভার, হেল্পার এবং মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ টি ওয়ার্কশপ স্থাপন করা হবে বলে জানান।তাৎক্ষণিক পুলিশি সেবা গ্রহণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টুল ফ্রি) কল সেন্টারের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

এসময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন ট্যুরিস্টরা যেন বলতে পারে বান্দরবানের পরিবহন মালিক, ড্রাইভার, হেল্পার এবং বান্দরবান জেলা পুলিশের আচরণ আমাদেরকে মুগ্ধ করেছে।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম,সহকারী পুলিশ সুপার, নুরুল আনোয়ার,সদর থানার ওসি মোঃ মাসুদ পারভেজ সহ পরিবহন মালিক সমিতির সদস্য বৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...