মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় কক্সবাজারগামী এক বাসের ধাক্কায় আরেক বাস বিলে

চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী দুটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একটি বাসের ধাক্কায় অপরটি সড়কের পাশে বিলে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে মহাসড়কের পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দুই বাস এভার গ্ৰিনও ইম্পেরিয়াল এক্সপ্রেস যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাস দুটি পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় পৌঁছালে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচকে পিছন দিক থেকে এভার গ্ৰিন বাসটা জোরে ধাক্কা দিলে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাসটা পার্শ্ববর্তী বিলে পড়ে যায়। তবে এই ঘটনায় বাসের কেউ গুরুতর আহত না হলেও বাসটির ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ সময় ওই বাসে থাকা কেউ গুরুতর আহত হননি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি হেফাজতে নেয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম। তিনি বলেন এ দুর্ঘটনায় গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...