সিয়াম সাধনার মাস “পবিত্র মাহে রমজান” পবিত্র মাহে রমজানের শুরুতেই বান্দরবান সেনা জোনের পক্ষ হতে জেলা সদরের বিভিন্ন এলাকার ১২ টি এতিমখানার ৪৭১ জন শিক্ষার্থীদের জন্য রমজানের ইফতার সামগ্রীর উপহারের প্যাকেট প্রদান করা হয়েছে।
বর্তমান বাজরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির মাঝে মাহে রমজান উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতে ইফতার সামগ্রী উপহার পাওয়ায় খুশি এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার (১লা মার্চ) বিকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।
এ সময় এতিম খানা হতে আগত প্রতিনিধি গনের হাতে রমজান মাস উপলক্ষে ছোলা-৪১৯ কেজি,মুড়ি – ১৭০ কেজি,খেজুর -১৩৫ কেজি,চিনি -৬৩৭ কেজি,মশুর ডাল- ৬৩৭ কেজি,সয়াবিন তেল – ৬৩৭ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সেনা জোন কমান্ডার এ এস এম মাহমুদুল হাসান বলেন সামনে আসন্ন রমজান মাস উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ হতে এই ক্ষুদ্র উপহার আপনাদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত।তিনি বলেন আমরা প্রতি বছরই চেস্টা করি পূর্বের বছর থেকে ভালো কিছু আপনাদের হাতে তুলে দেয়ার।
তিনি বলেন জেলার সকল সম্প্রদায়,সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় সেনাবাহিনী সবসমই তাদের পাশে আছে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।
এসম উপস্থিত ছিলেন, জোন উপ অধিনায়ক, মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জোন ষ্টাফ অফিসার, ক্যাপ্টেন আরমান আজিজ সহ সেনা কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
