সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের -ধর্ম উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক

 ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।

আজ সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। একারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে সুস্থ ও নীরোগ রাখতে পারি। তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে ৪৮জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্প হতে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করে।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ বক্তৃতা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...