শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে মহিলা মাদক সম্রাজ্ঞী” ভূট্টোনি” গ্রেপ্তার

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার মহিলা মাদক সম্রাজ্ঞী হোসেনে আরা বেগম প্রকাশ ভূট্টোনিকে ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দোহাজারী পৌরসভাস্থ সাঙ্গু নদীর ব্রীজের উপর থেকে সেনাবাহিনীর একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পে কর্মরত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার থেকে ৩৫ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াবা সম্রাজ্ঞী হোসেনে আরা বেগম প্রকাশ ভূট্টোনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় সংলগ্ন পশ্চিম কাঠগড় এলাকার মৃত আবদু ছবুরের কন্যা। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, ইয়াবা সম্রাজ্ঞী হোসেনে আরা বেগম প্রকাশ ভূট্টোনির দুই ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিদিন সন্ধ্যার পর থেকে আশেপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সের ছেলেরা তার বাসা থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে যায়। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদককারবারি হোসেনে আরা বেগম প্রকাশ ভূট্টোনিকে সেনাবাহিনীর একটি টিম থানায় হস্তান্তর করেছে। পরে তার বিরুদ্ধে মামলা রুজু শেষে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...