বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শহিদ দিবসে চট্টগ্রামে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রাম নিউজ ডেস্ক

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং সভাপতিত্ব করেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক ফরিদা খানম।
আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন মহান ভাষা আন্দোলন বাঙালিদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথ সুমসৃণ করে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় প্রদর্শিত বিলবোর্ড, পোস্টার ও সাইনবোর্ডে ইংরেজির বহুল ব্যবহার ও বাংলা ভাষার অপব্যবহার দেখা যাচ্ছে। এসময় তিনি মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বাংলা ভাষার ব্যাপক প্রচলন ও এর অপব্যবহার বন্ধের আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত বিশেষ অতিথি ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মোঃ আহসান হাবীব পলাশ, ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে প্রতিটি জেলায় একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ভাষা আমাদের সংস্কৃতির প্রাণ, আর তাই শুদ্ধ ভাষা চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া সময়ের দাবি।”

এরপর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে ঐতিহাসিকভাবে ভাষার সাথে সভ্যতার সম্পর্ক ও ভাষা সংরক্ষণে আর্কাইভ ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, ” আমাদের জাতিকে যদি উন্নত করতে চাই, আমাদেরকে বিশ্বের সব জ্ঞান বাংলায় অনুবাদ করতে হবে।”

অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভাষার ব্যবহার যদি বাঁধাগ্রস্ত হয়, সংস্কৃতি বাঁধাগ্রস্ত হবে।” তিনি শুধু ফেব্রুয়ারি মাস নয়, সারাবছর শুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চার জন্য সকলকে আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত শুদ্ধ বাংলা বানান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন সমাপ্ত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ; চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷

এদিকে ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১টায় কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম-এ পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শহীদ মিনারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, চট্টগ্রাম প্রেস ক্লাবসহ সহ সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি প্রকল্প অনুমোদন করেছে।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০...

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, সরকার এমন...