শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে সেনাবাহিনীর হাতে মাদক কারবারি আটক 

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে হাশিমপুর ৩ নং ওয়ার্ডস্থ ছৈয়দাবাদ এলাকা থেকে ১ হাজার ৬৫ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (৫৫ ) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে নগদ ৮০ হাজার ৯২০টাকা উদ্ধার করা হয়

বুধবার (১৯ ফ্রেরুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৩ টায় মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে আব্দুর রহমান কে আটক করতে সক্ষম হয়। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক মাদক ব‍্যবসায়ী ওই এলাকার হাজী আলী আহমদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান এলাকাতে ইয়াবা ব্যবসার ডিলার হিসেবে পরিচিত। তাকে এ পর্যন্ত ১০ বারের অধিক কারাগারে দেওয়া হয়েছিল। গত ১ মাস আগে জেল থেকে মুক্তি পেয়ে সে আবারো ইয়াবা ব্যবসা চালু করেন । প্রতি পিস ইয়াবা ২শ’ টাকা ধরে বিক্রি করে বলে জানায় সে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান, আটক মাদক ব‍্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...