চন্দনাইশে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৭ ফ্রেরুয়ারী) দুপুরে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
ভ্রামামান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে বাগিচাহাট এলাকার আল মদিনা অটো রাইস মিল কে ২০ হাজার ও আল্লাহর দান অটো রাইস মিল কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
এ সময় তাঁকে সহায়তায় করেন, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আর এইচ/
