শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে অবৈধ ‘ক্রস ফিলিং’ গুদামে অভিযান , ১৬৭২ সিলিন্ডার জব্দ

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গুদামে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের বিপরীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিমে পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।  তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। এরপর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ঘটনাস্থলে গিয়ে ১হাজার ৬শত ৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করেন। এসময় অবৈধভাবে গ্যাস আনা-নেওয়া কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছেন
মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক। এর আগেও লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার কারণে একই প্রতিষ্ঠানের মালিককে ২০২২ সালে উপজেলা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়। এসময় বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে।

তিনি জানান, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ১হাজার ৬শত ৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলার প্রতিনিধি হাসনাত আবদুল্লাহর জিম্মায় রাখা হয়। আনা – নেওয়া কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করে
ভ্রাম্যমাণ আদালতে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, চন্দনাইশ থানার একদল পুলিশ, ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...