বুধবার, ২৯ জুলাই ২০২৬

শতবর্ষী অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজের উন্নয়নে চসিকের ব্যাপক পরিকল্পনা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শতবর্ষী পুরানো অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। 

কলেজের অবকাঠামো উন্নয়ন এবং বাহিরে ফুটপাত দখলমুক্তকরণ ও ডাস্টবিন গুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের চারিদিকে গ্রিন ওয়াকওয়েসহ সৌন্দর্র্যধন এবং এই এলাকার পথচারীদের জন্য গণশৌচাগর নির্মাণ করা হবে। বিপ্লবী কন্যা প্রীতিলতার স্মৃতির জন্য এ প্রতিষ্ঠানটি আমাদের গৌরবগাঁথা ইতিহাসের অংশ। শিক্ষার্থীরা বীর কন্যা প্রীতিলতা যেভাবে জুলুম নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোগদান করেছিল তোমাদেরও অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী সভা, সম্প্রসারিত ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন এবং কলেজ থেকে প্রকাশিত বার্ষিকী ‘অরুণিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করলে হবে না নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। এখন শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষের, সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে আমাদেরকে সেই অভাব পূরণ করতে হবে। সিটি মেয়র শিক্ষকদেরকে অভিভাবকের ন্যায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন অপর্ণাচরণ যেই ইতিহাস সৃষ্টি করেছে তার মূলেই আপনাদের অবদান রয়েছে।আগামীতেও এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, কলেজের অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার পাওয়ার রক্ষিত, মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী। কলেজের প্রভাষক পূরবী চক্রবর্তী, সুতপা চৌধুরী, সরকারি শিক্ষক গৌরী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সবায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম হাক্কানী, কদম মোবারক সিটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, পাঠানটুলি খান সাহেব স্কুলের সরকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশনের বালিকে উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ তমিজ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায় শাহিদা বেগম। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, স্কুল ও কলেজের সংস্কৃতিক স্কোয়ার্ড এর সদস্যরা। পরে স্কুল বার্ষিকী অরুণিকার মোড়ক এবং নতুন ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন।

একই দিনে প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এর সম্পাদক ডা: শ্রীপ্রকাশ বিশ্বাস, ট্রেজারার প্রফেসর ডঃ রণজিৎ কুমার চৌধুরী, প্রবর্তক স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য শ্রী ঝুলন বৈষ্ণব, প্রফেসর রীতা দত্ত, ডা. বিদ্যুৎ বিশ্বাস, প্রফেসর নারায়ণ বৈদ্য, সভাপতিত্ব করেন প্রবর্তক স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি শ্রী ইন্দু নন্দন দত্ত, আহবায়ক আতাউল করিম (প্রভাষক), দীপন কান্তি দাশ (সিনিয়র শিক্ষক) উপস্থাপক মুক্তা দত্ত (প্রভাষক), সীমা রানী দেব (সিনিয়র শিক্ষক)।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...