মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে তেলবাহী পিকআপ ছিনতাই: ১০ দিন পর মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডিজেল তেল লুটপাটের ঘটনায় মারধর, চুরি ও হুমকির অভিযোগে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার ১০ দিন পর দায়ের করা এ মামলায় তেলবাহী পিক-আপ ছিনতাইয়ের ঘটনা চুরির মামলায় অন্তর্ভুক্ত হওয়ায় জনমনে নেতিবাচক প্রশ্ন উঠেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

ঘটনাটি ঘটেছে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খাদ্য ফ্যাক্টরির সামনে। ভুক্তভোগী প্রতিষ্ঠান মেসার্স আব্দুর শুক্কুর এন্ড সন্সের ম্যানেজার মো. মহি উদ্দিন (৫৩) গতকাল ১৩ জানুয়ারি গভীর রাতে কর্ণফুলী থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। মামলাটি থানার নথিভুক্ত হয়েছে ১০/৫১ নম্বরে।

মামলায় উল্লেখিত অভিযুক্তরা হলেন কর্ণফুলীর জুলধা ইউনিয়নের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. ওসমান (৪৫) এবং মো. আবুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, মেসার্স আব্দুর শুক্কুর এন্ড সন্সের একটি পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন ১১-৪৪৮১) গত ৩ জানুয়ারি রাত ১০টায় আনোয়ারার মালঘরে ১০ ব্যারেল ডিজেল (মোট ২,২০০ লিটার, আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা) পরিবহন করছিল। রাত ১০টা ৪৫ মিনিটে জুলধা ইউনিয়নের খাদ্য ফ্যাক্টরির সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি পিকআপটি গতিরোধ করে।

এজাহারে উল্লেখিত অভিযুক্ত ওসমান ও ইসমাইলের নেতৃত্বে তারা চালক নুরুজ্জামান (২৯) ও সহকারী রমজান আলীকে (২৫) মারধর করে গুরুতর জখম করেন।

পরবর্তীতে অজ্ঞাত একজন ব্যক্তি পিকআপটি নিয়ে অন্যত্র চলে যায়। গাড়ির পেছনে অনুসরণ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির মালিক ও পুলিশ খোঁজাখুঁজি করে পরদিন ৪ জানুয়ারি বিকেল ৪টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করে। তবে পিকআপের তেল লুট হয়ে যায়।

তেলের লুটপাটের ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। তবে তেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেন।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘তেল চুরির ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যদের নিযুক্ত করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’

এই ঘটনায় কর্ণফুলী এলাকায় তেল পরিবহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জনমনে প্রশ্ন, এত বড় লুটপাটের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়ার কারণ কী এবং কিভাবে একটি পিক-আপ ছিনতাইয়ের ঘটনা চুরির মামলায় পরিণত হলো। আর মামলা নিতেও এত দেরি কেন!

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...