শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে শাহ্ আমিনুল্লাহ (রহ:) নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে শাহ্ আমিনুল্লাহ (রহ:) নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ই ফেব্রুয়ারী ) সকাল থেকে মাহবুব চৌধুরী মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহ্ আমিনুল্লাহ (রহ:) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডিং কমিটি ল.এন্ড ওয়‍্যার ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ক্যাপ্টেন অব. কাদের মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, জোয়ারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো.মাহফুজ মিয়া, আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মো.আনছার উদ্দিন। মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ফোরকান উদ্দিন,আব্দুল কাদের জুয়েল,হাফেজ মোঃ ইরফান উদ্দিন মোঃ শরিফ,মোঃ সালাউদ্দিন মোঃ তানভীর হাসানসহ ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন,শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কমিয়ে...

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. উমর ফারুক (১৭) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। সে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি...

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু মঙ্গলবার

মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর কাজীর দেউরী জেলা...