মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ও তার স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. এম, এ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে সম্প্রতি দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে অপসারিত সংসদ সদস্য চয়ন ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে। একই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকেও কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের মাওনা এলাকায় একটি বাড়িতে পলাতক থাকা অবস্থায় চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে ছাত্র-জনতার সহযোগিতায় আটক করে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘গাজীপুরে আটক হওয়ার পর চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শাহজাদপুর থানায় আনা হয়। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

তিনি আরো বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. এম, এ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নেতাকর্মীদের মারধর করা হয়। ওই ঘটনায় উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের বিএনপি কর্মী বাদশা মিয়া বাদী হয়ে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অপসারিত এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও তার বোন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মেরিনা জাহান কবিতাসহ ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।’

একই ঘটনায় শ্রীফলতলা গ্রামের বিএনপি কর্মী আব্দুল হামিদ বাদী হয়ে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর আরেকটি মামলা দায়ের করেন বলেও জানান ওসি আসলাম। তিনি জানান, মামলায় অপসারিত এমপি চয়ন ইসলাম ও তার বোন সাবেক এমপি মেরিনা জাহান কবিতাসহ ৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

উভয় মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার অপসারিত পৌর মেয়র মনি আক্তার খান তরু লোদী ও সাবেক এমপি মেরিনা জাহান কবিতার ছেলে সুমগ্ন করিম।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...