সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মেঘনার ইঞ্জিন নিয়ে চলে গেছে সোনার বাংলা

২ ঘন্টা বিলম্বে ছেড়েছে মেঘনা, উত্তেজিত যাত্রীদের বিক্ষোভ ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে সোনার বাংলা চলে যাওয়ায় বিকল্প ইঞ্জিন এনে মেঘনা এক্সপ্রেস ছাড়তে দুই ঘন্টা বিলম্বের কারনে যাত্রীরা কাউন্টারের সামনে বিক্ষোভ ও ভাংচুর করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম রেল ষ্টেশনে এই ঘটনা ঘটে।

মেঘনা এক্সপ্রেসের যাত্রী মো. নাসির উদ্দিন চট্টগ্রাম নিউজকে বলেন, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসটি চট্টগ্রাম ষ্টেশন থেকে ছাড়ার কথা সন্ধ্যা ৬টায়। কিন্তু ট্রেনটি ছেড়েছে দুই ঘন্টা বিলম্বে রাত ৮টায়। রেলের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনটি ভুলে বিকাল ৫টায় সোনার বাংলায় লাগিয়ে দিয়েছে। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাওয়ার পর মেঘনা ছাড়ার আগে জানতে পারে-মেঘনার ইঞ্জিন সোনার বাংলায় লাগানো হয়েছে। পরবর্তীতে ফেনী থেকে আর একটি ইঞ্জিন এনে মেঘনা এক্সপ্রেস ছাড়তে দুই ঘন্টা বিলম্ব হয়। দুই ঘন্টা ৬-৭শ’ যাত্রী ষ্টেশনে বসে থাকায় অনেকে উত্তেজিত হয়ে পড়েন। এসময় কাউন্টারের সামনে এবং অনুসন্ধান কক্ষে গিয়ে তারা বিক্ষোভ ও ভাংচুর করে।

এই ব্যাপারে চট্টগ্রাম রেল ষ্টেশনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ চট্টগ্রাম নিউজকে বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে কিছুটা বিলম্ব হওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রীরা ষ্টেশনের কিছুটা শোরগোল করেছে। এসময় যাত্রীরা
ষ্টেশনের অনুসন্ধান কক্ষে গিয়ে টেবিলের উপর থাপ্পর মেরে চিৎকার- চেচামেচি করেছে। পরবর্তীতে ট্রেনের ইঞ্জিন আসলে ট্রেনটি ছেড়ে যায়।

এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...