সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

টিকিট প্রত্যাশীদের ভিড় বাড়ছে চট্টগ্রাম স্টেশনে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে তৃতীয় দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভিড় বাড়ছে। অনেককে দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রত্যাশিত টিকিট না পেয়ে ফিরে যেতে দেখা গেছে

আজ সোমবার (২৫ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৯ এপ্রিলের ট্রেনের টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, অন্য দিনের তুলনায় আজ চট্টগ্রামে টিকিটপ্রত্যাশী যাত্রীদের চাপ বাড়ছে। তবে ঢাকার মতো নয়।

তিনি বলেন, লাইনে দাঁড়িয়ে অনেকেই টিকিট পেয়েছেন আজ। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। এটির ক্রাইসিস ছিল বেশি, ২৯ তারিখ থেকে চাঁদপুরের উদ্দেশে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের টিকিটও আজ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। এসব ট্রেনে সব মিলে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হবে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

স্টেশন ম্যানেজার বলেন, টিকিটের কালোবাজারি এড়াতে যাত্রীদের এনআইডি কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। এনআইডি দেখিয়ে টিকিট নিতে হচ্ছে। টিকিটের কার্যক্রম সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়া স্টেশনে পুলিশ, আরএনবিসহ নিরাপত্তা বাহিনী সদস্যরা কাজ করছেন।

তিনি বলেন, যাত্রার দিন ঢাকামুখী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি যোগ করার চেষ্টা করা হবে।

হামিদুল ইসলাম পরিবার নিয়ে যাবেন আখাউড়া। তিনি বলেন, ভিড় হবে ভেবে ফজরের নামাজের পরই লাইনে চলে আসি। তাই মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়েছি। দেরি করলে সেটা হাতছাড়া হয়ে যেত।

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে এসেছিলেন মোহাম্মদ সোহেল। কিন্তু ২৯ তারিখের টিকিট পাননি তিনি।

সোহেল মাহমুদ বলেন, কাউন্টারে পৌঁছার আগেই শুনি ট্রেনের টিকিট শেষ। দুই ঘণ্টার মতো দাঁড়িয়ে থেকেও টিকিট পেলেম না। আগামীকাল আবারও চেষ্টা করব।

এবার ট্রেনের টিকিটপ্রত্যাশী নারী যাত্রীদের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে। তবে সেই কাউন্টারে ধীরগতিতে টিকিট দেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সকাল সাড়ে ১০টার দিকে টিকিটপ্রত্যাশী শারমিন আক্তার বলেন, স্টেশনের ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু নারীদের থেকে রেলওয়ে পাসের টিকিট বেশি দেওয়া হচ্ছে। ফলে টিকিটের লাইন এগুচ্ছে না। তাই ভোর ৬টায় এসেও সাড়ে ১০টা পর্যন্ত কাউন্টারের কাছে পৌঁছাতে পারিনি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বর কাউন্টারে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস (স্নিগ্ধা, শোভন চেয়ার ও শোভন), ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। বাকি কাউন্টারে অন্যান্য ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...